বিজয় দিবসে কর্মসূচি ঘোষণা করল আওয়ামী লীগ

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২৪-১২-১৫ , ০৬:৪৩ পিএম

বিজয় দিবসে কর্মসূচি ঘোষণা করল আওয়ামী লীগ ছবি: নাগরিক পত্রিকা

হান বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।  রবিবার (১৫ ডিসেম্বর) দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।  এতে আওয়ামী লীগ বলেছে, সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবে তারা। ধানমণ্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে দলের পক্ষ থেকে।

এ ছাড়া গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন দলটির নেতাকর্মীরা।

মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনাসভা করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ।  তবে এই আলোচনাসভা কখন ও কোথায় হবে সে ব্যাপারে কিছুই জানানো হয়নি।

এ ছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে সাংগঠনিক জেলা ও উপজেলা পর্যায়ে অনুরূপ কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।