আদালত প্রতিবেদক
আপডেট: ২০২৪-১২-১২ , ০৬:৩৭ পিএম
ছবি: নাগরিক পত্রিকা
তিন দিনের রিমান্ড কার্যকর হওয়ার পর হাইকোর্ট থেকে তিন মাসের জামিন পেয়েছিলেন ই-কর্মাস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি ও অভিনেত্রী শমী কায়সার। তবে জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে রাষ্ট্রপক্ষ আবেদন করলে শমী কায়সারের জামিন স্থগিত করার সিদ্ধান্ত নেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ছিল শমী কায়সারের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি। আদালতে রাষ্ট্রপক্ষের শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ রানজিব। আর শমী কায়সারের পক্ষে শুনানি করেন আইনজীবী হামিদুল মিসবাহ, সঙ্গে ছিলেন আইনজীবী নাজিয়া কবির।
শুনানির পর আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক অভিনেত্রীর জামিন স্থগিতের আদেশ দেন। একই সঙ্গে রাষ্ট্রপক্ষের আবেদনটি আগামী ৬ জানুয়ারি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেন।
আরও পড়ুন: শমী কায়সারের জামিন স্থগিত চেয়ে আবেদন
শমী কায়সারের বিরুদ্ধে করা মামলায় অভিযোগ হলো গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীসহ অনেককে বাধা দিতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। এতে অনেকে আহত হন। হামলার ঘটনায় জড়িত রয়েছেন অভিনেত্রী, এমনটাই অভিযোগ ইশতিয়াকের।
উত্তরা পূর্ব থানাধীন ৪ নম্বর সেক্টরের আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাই স্কুলের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ২৯ সেপ্টেম্বর ইশতিয়াক বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।
এ মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ১২৬ জনকে আসামি করা হয়। শমী কায়সার এ মামলায় ২৪ নম্বর এজাহারভুক্ত আসামি।
এ মামলার জেরে গত ৫ নভেম্বর দিবাগত রাতে রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের ৫৩ নম্বর বাসা থেকে শমী কায়সারকে গ্রেফতার করে পুলিশ। এরপরই আদালতে অভিনেত্রীর রিমান্ডের আবেদন করা হয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.