নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২৪-১২-১২ , ০৮:৩১ এএম
ছবি: ইন্টারনেট
গান বাংলা টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার বাংলাদেশ স্যাটেলাইট কম্পানি লিমিটেডের (বিএসসিএল) মহাব্যবস্থাপক শাহ আহমেদুল কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, বারবার তাগিদ দেওয়ার পরও যথাসময়ে বকেয়া পরিশোধে ব্যর্থ হওয়ায় ‘বার্ডস আই মাস মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন লিমিটেডের (গান বাংলা টেলিভিশন) সম্প্রচার গতকাল বুধবার দুপুর ১২টা থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। বকেয়া পরিশোধসাপেক্ষে পুনরায় সম্প্রচার চালু করা হবে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
উল্লেখ্য এর আগে একই কারণে গ্রিন মাল্টিমিডিয়া লিমিটেডের (গ্রিন টিভি) সম্প্রচার বিচ্ছিন্ন করা হয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.