শিগগিরই রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: র‌্যাব

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২৩-০৩-১৬ , ০৮:৫৩ পিএম

শিগগিরই রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: র‌্যাব ছবি: নাগরিক পত্রিকা

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন জানিয়েছেন, শিগগিরই রোহিঙ্গা ক্যাম্পগুলোতে যৌথ অভিযান পরিচালনা করা হবে।বৃহস্পতিবার (১৬ মার্চ) র‌্যাব সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান তিনি।

র‌্যাব মহাপরিচালক বলেন, জঙ্গি, মাদক কারবারিসহ সন্ত্রাসীদের কাছে র‌্যাব একটি আতঙ্কের নাম। রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি শান্ত রাখতে শিগগিরই যৌথ অভিযান পরিচালনা করা হবে। র‌্যাব ভবিষ্যতে মানবাধিকার সমুন্নত রেখে মোকাবিলা করবে জঙ্গিবাদ, প্রতিহত করবে সন্ত্রাসীদের।

এ সময় নতুন জঙ্গি সংগঠনের অর্থায়ন নিয়েও কথা বলেন র‌্যাব ডিজি।

র‌্যাব ফোর্সে কোনো বিপথগামী সদস্যের জায়গা হবে না জানিয়ে তিনি বলেন, র‌্যাব একটি সফল এলিট ফোর্স। কোনো ব্যক্তির দায় বাহিনী বহন করবে না।