নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২৩-০৩-১৬ , ১২:৪৬ পিএম
ছবি: নাগরিক পত্রিকা
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিস্ফোরণে হতাহতের মামলায় সীমা অক্সিজেন প্ল্যান্টের পরিচালক পারভেজ উদ্দিন সান্টুর একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৫ মার্চ) চট্টগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমীর আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
চট্টগ্রামের শিল্প পুলিশ সুপার মো.সোলায়মান বলেন, ‘পারভেজ উদ্দিনকে আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।’
এর আগে গত মঙ্গলবার (১৪ মার্চ) দিনগত রাতে চট্টগ্রাম নগরের জিইসি মোড় থেকে সীমা অক্সিজেন প্ল্যান্টের পরিচালক পারভেজ উদ্দিনকে গ্রেপ্তার করে শিল্প পুলিশ।
পুলিশ জানায়, বিস্ফোরণে নিহত এক শ্রমিকের স্ত্রীর দায়ের করা মামলায় এজাহারনামীয় ১৬ আসামির মধ্যে পারভেজ উদ্দিন মামলার দুই নম্বর আসামি।
উল্লেখ্য, গত ৪ মার্চ সীতাকুণ্ডের সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় সাতজন নিহত এবং অর্ধশত মানুষ আহত হয়।
এদিকে, সীতাকুণ্ডের সীমা অক্সিজেন প্ল্যান্টের বিস্ফোরণে কর্তৃপক্ষের অনিয়ম পেয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি। এছাড়া দুর্ঘটনা এড়াতে ৯টি সুপারিশসহ প্রতিবেদন দাখিল করেছে তদন্ত কমিটি। চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের কাছে সোমবার (১৩ মার্চ) তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্ত কমিটির প্রধান চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসান।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.