নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২৩-০৩-০৬ , ০৬:৩৫ পিএম
ছবি: নাগরিক পত্রিকা
ডিজিটাল নিরাপত্তা আইন কোনো কোনো ক্ষেত্রে অপব্যবহার হচ্ছে এবং কেন হচ্ছে এসব বিষয়ে সংশোধনের জন্য রমজানের আগেই সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠকে বসবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
সোমবার (৬ মার্চ) 'ডিজিটাল নিরাপত্তা আইন, বৈদেশিক অনুদান রেগুলেশন আইনসহ সংশোধনের জন্য নাগরিক সমাজ কর্তৃক প্রস্তাব' শীর্ষক হোটেল সোনারগাঁওয়ে এক আলোচনায় এ কথা বলেন আইনমন্ত্রী। তিনি বলেন, বিগত ৮ মাসের মধ্যে ডিজিটাল আইনের আওতায় ঘটে যাওয়া যেকোনো অন্যায্য বিষয় খতিয়ে দেখবেন এবং কারা কারা এই আইনের অপব্যবহার করেছেন সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।
মন্ত্রী বলেন, সুশীল সমাজের সুপারিশগুলোর গুরুত্বের সাথে নিয়ে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-এর যেসব ক্ষেত্রে সংশোধন প্রয়োজন তা বিবেচনা করার বিষয়ে সরকারের সাথে সংশ্লিষ্ট সকলের আলোচনার দ্বার উন্মুক্ত রয়েছে।
সেইসঙ্গে বেসরকারি সংস্থাগুলোর কার্যক্রম যাতে সঠিক ও সাবলীলভাবে বাস্তবায়িত হতে পারে, সে বিষয়ে বৈদেশিক অনুদান রেগুলেশন আইন, ২০১৬ সংশোধনের জন্যও তিনি এনজিও বিষয়ক ব্যুরোর প্রতি নির্দেশনা প্রদান করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.