নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২৩-০৩-০৬ , ০১:২৬ পিএম
ছবি: নাগরিক পত্রিকা
আগামী নির্বাচনকে কেন্দ্র করে কাউকে আলোচনার জন্য ডাকা হচ্ছে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, কারো সঙ্গে আপস করতে হবে এমন বিপদে আমরা পড়িনি। আর সংবিধানের বাইরে গিয়ে কাউকে ফেসিলিটেড করা হবেনা। সংবিধানের মধ্যে থেকেই নির্বাচন হবে।
সোমবার (৬ মার্চ) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে তিনি এসব কথা বলেন।
বিএনপিকে নির্বাচনে আনতে কোনো আলোচনা হচ্ছে কি না, জানতে চাইলে তিনি বলেন, আমরা যা করি প্রকাশ্যে করি। গণতন্ত্র ব্যাকডোরে আলোচনা না। আলোচনা হলে প্রকাশ্যেই হবে। তবে সেই সুযোগ এখনও দেখছি না।
বিএনপির আন্দোলন প্রসঙ্গে কাদের বলেন, ‘যতো গর্জে ততো বর্ষে না’- নীরব থেকে নিঃশব্দ পদযাত্রা আর আন্দোলনের যতো গতি, জনগণের অংশগ্রহণ আশা করেছিলো তা হয়নি। তারা নেতাকর্মীদের আন্দোলনকে গণআন্দোলন বলছে। এটাকে চ্যালেঞ্জ মনে করছিনা। তবে সহিংস আন্দোলন করলে জনগণের জানমাল রক্ষার দায়িত্ব তো নিতে হবে।
বিএনপির বিভিন্ন অভিযোগের জবাবে কাদের বলেন, ‘কথা বললেই মামলা দেয়’ বিএনপির এমন অভিযোগ মিথ্যা। বিএনপির আন্দোলন মানে আগুন সন্ত্রাস। তাই জনগণের জানমাল রক্ষার জন্য রাস্তায় থাকতে হয়। এটা পাল্টা কর্মসূচি নয়।
তিনি বলেন, অর্থনৈতিক সঙ্কট আছে। এটা চ্যালেঞ্জের ব্যাপার। কারণ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শিগগির থেমে যাওয়ার লক্ষণ নেই। সেই যুদ্ধে পশ্চিমাদের নিষেধাজ্ঞা এখনো চলছে। এর ফলে সারা দুনিয়ায় সংকট আছে। জনজীবন, তেলের দাম, ডলারের দাম বৃদ্ধিসহ অনেক সংকট আছে। বাংলাদেশেও সংকট আছে। সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখানে পরিস্থিতি সামাল দেওয়াই একটি চ্যালেঞ্জ। আমাদের জনগণ অনেক ধৈর্যশীল। সরকারের সদিচ্ছার প্রতি জনগণের আস্থা আছে। বিরোধীদল উসকে দিলেও মানুষ তাতে অংশগ্রহণ করেনি। মানুষের জানমাল রক্ষায় সরকারের আন্তরিক প্রয়াসে জনগণের আস্থা আছে, তাই কোনো গণঅভ্যুত্থানের আশঙ্কা নেই।
তিনি বলেন, ইউরোপিয় ইউনিয়নের প্রতিনিধিদের আমন্ত্রণে সায় দিয়ে আমরা নির্বাচন ও গণতন্ত্র নিয়ে কথা বলেছি। মনোভাব শেয়ার করেছি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.