সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে নিহত ২

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২৩-০৩-০৪ , ০৬:১৮ পিএম

সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে নিহত ২ ছবি: নাগরিক পত্রিকা

ট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কদমরসুলপুর এলাকায় একটি অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত অন্তত ১০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

শনিবার (৪ মার্চ) বিকেলে নাগরিক পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক।

তিনি জানান, নিহত দুই জনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন: সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ

এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, কুমিরা ও সীতাকুণ্ড স্টেশনের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 

বিকট শব্দে এ বিস্ফোরণের ঘটনায় আশপাশের এলাকা কেঁপে ওঠে বলে অনেকে জানিয়েছেন।