বিনোদন ডেস্ক
আপডেট: ২০২৩-০৩-০৪ , ০৪:২২ পিএম
ছবি: নাগরিক পত্রিকা
গত বছর ২৪ ডিসেম্বর মৃত্যু হয় ‘আলি বাবা’ ধারাবাহিক-খ্যাত অভিনেত্রী তুনিশা শর্মার। মেয়েকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন সহ অভিনেতা শীজান খান। তুনিশার মায়ের এই অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের পরে গত বছরের ২৫ ডিসেম্বর গ্রেপ্তার করা হয় অভিনেতাকে। বাজেয়াপ্ত করা হয় তার মোবাইল ফোনও।
অবশেষে আজ ৪ মার্চ নতুন খবর এলো। শীজানকে জামিন দেওয়ায় খুশি তার পরিবার।
পুলিশের হেফাজত থেকে নিষ্কৃতি পেলেন আত্মহত্যার প্ররোচনায় অভিযুক্ত প্রেমিক, সহ অভিনেতা শীজান। তিন মাসের মাথায় তার জামিনের আর্জি মঞ্জুর করল মহারাস্ট্রের আদালত। ১ লক্ষ টাকার চুক্তিতে জামিন মিলেছে অভিনেতার।
এক মাস আগেও মুম্বাইয়ের হাই কোর্ট শীজানের জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল। পাশাপাশি মুম্বাই পুলিশকে তুনিশা শর্মা মৃত্যু মামলার তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল। তারপর হঠাৎ সিদ্ধান্ত বদল নিয়ে আদালতের তরফে কিছু জানা যায়নি।
এর আগে জামিন চেয়েও জামিন পাননি শীজান। তদন্ত ঠিক পথে এগোচ্ছে কি না, তা যাচাই না করে অভিযুক্তের জামিন মঞ্জুর করা সম্ভব নয়, জানিয়ে দেয় বম্বে হাইকোর্ট। সেই মর্মেই অভিনেতার জামিনের আর্জি খারিজ করেছিল আদালতের ডিভিশন বেঞ্চ। পাশাপাশি, অভিযুক্ত শীজানকে সিঙ্গল বেঞ্চেও এই আর্জি জানানোর পরামর্শ দিয়েছিল হাইকোর্ট।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.