নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২৩-০৩-০৪ , ০৩:৫৩ পিএম
ছবি: নাগরিক পত্রিকা
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক ফজলে শামস পরশ বলেন, বিএনপি ২০১৪ সালে আগুন দিয়ে পুড়িয়ে ছিল, এখন তারা পদযাত্রার নামে পথ খুঁজছে কিভাবে এ দেশের মানুষকে সন্ত্রাস ও নৈরাজ্যের শিকার বানানো যায়। তারা লাশ সৃষ্টি করার চেষ্টা করছে, এর মাধ্যমে একটা ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন বানচালের চেষ্টা করছে। কারণ বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়া নির্বাচন করতে অযোগ্য।
ফজলে শামস পরশ বলেন, খালেদা ও তারেকের একমাত্র বাঁধা বঙ্গবন্ধু কন্যা। শেখ হাসিনার জন্য এ দেশের মানুষকে তাদের প্রতারণা, ভাওতাবাজী এবং দমন-নীপিড়নের শিকার বানাতে পারছেন না। এখন তাদের প্রচেষ্টা এদেশের মানুষকে তাদের সন্ত্রাসের শিকার বানানো।
শনিবার দুপুরে রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে ময়দানে দীর্ঘ ২৫ বছর পর বাংলাদেশ আওয়ামী যুবলীগের ত্রি-বাষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা তিনি এসব কথা বলেন।
এর আগে সেখানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন ফজলে শামস পরশ।
পরে জাতীয় নেতা ও জেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের মৃত্যুবরণ করা নেতাদের স্মরণে শোক প্রস্তাব ও এক মিনিট নিরবতা পালন করা হয়।
সম্মেলনে আরও বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জিল্লুল হাকিম, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলসহ অন্যান্যরা।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.