আদালত প্রতিবেদক
আপডেট: ২০২৩-০৩-০৪ , ০৩:৪৫ পিএম
ছবি: নাগরিক পত্রিকা
সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, বিচারকদের নির্দেশনা দেওয়া হয়েছে সময়মতো অফিস করার। এক্ষেত্রে, কেউ যদি গাফিলতি করেন, অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন,আমাদের একমাত্র লক্ষ্য হলো জনগণের সেবা করা করা।
আজ শনিবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে আগত বিচারপ্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’র ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।
এসময় আপীল বিভাগের বিচারপতি আবু জাফর সিদ্দিকী, হাইকোর্ট বিভাগের বিচারপতি কেএম হাফিজুল আলম, জেলা ও দায়রা জজ মো. জিয়া হায়দার এবং জজকোর্ট ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর প্রধান বিচারপতি জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন এবং বিচারকদের সঙ্গে মতবিনিময় সভা করেন।
এসময়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ন্যায়কুঞ্জ প্রতিষ্ঠার জন্য সারাদেশে সরকার ৩৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। দেশে ৬৪টি জেলার মধ্যে ৩৪টি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হয়েছে, চুয়াডাঙ্গায়ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নির্মাণ করা হবে।
তিনি আরও বলেন, মামলাজট নিরসনে ৫ হাজার বিচারক নিয়োগের লক্ষ্যে প্রতিবছর ১০০ জনের বেশি বিচারক নিয়োগ দেওয়া হচ্ছে। চুয়াডাঙ্গায় বিচারক সংকট নিরসনে বিচারক নিয়োগ দেওয়া হবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.