নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২৩-০৩-০৩ , ০৭:০১ পিএম
ছবি: নাগরিক পত্রিকা
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে মুখোশধারী দুর্বৃত্তের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৩ মার্চ) দুপুর ১২টার দিকে উখিয়ার ১৯ নম্বর ক্যাম্পের ‘এ’ ব্লকে এ ঘটনা ঘটেছে। নিহত যুবকের নাম মোহাম্মদ রফিক (৪০)। তিনি ওই ক্যাম্পের দিল মোহাম্মদের ছেলে।
উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, জুমার নামাজের আগে ৮ থেকে ১০ জনের একটি মুখোশধারী দল হঠাৎ রোহিঙ্গা যুবক রফিককে গুলি করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে বেসরকারি সংস্থা এমএসএফ পরিচালিত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশের বিশেষ অভিযান চলছে বলেন জানান ওসি মোহাম্মদ আলী।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.