নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২৩-০২-২৬ , ০৮:৩৫ পিএম
ছবি: নাগরিক পত্রিকা
সকল প্রকার চিনি আমদানিতে শুল্ক প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার (২৬ ফেব্রুয়ারি) এক প্রজ্ঞাপনে এনবিআর জানিয়েছে, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
আমদানিকৃত পরিশোধিত চিনির জন্য প্রতি টনে ৬ হাজার টাকা এবং অপরিশোধিত চিনির জন্য প্রতি টনে ৩ হাজার টাকা আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে।
এ ছাড়াও চিনি আমদানিতে নিয়ন্ত্রক শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করা হয়েছে।
চিনির দাম কমিয়ে আনার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রস্তাব দেওয়ার পর এনবিআর শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। আগামী ৩০ মে পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.