আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২৩-০২-২৫ , ০৬:৫০ পিএম
ছবি: নাগরিক পত্রিকা
চলতি মাসের শুরুতে তুরস্ক ও সিরিয়ায় অনুভূত হওয়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫০ হাজার ছাড়িয়েছে। শুক্রবার তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এএফএডি জানিয়েছে, দেশটিতে এ পর্যন্ত মারা গেছে ৪৪ হাজার ২১৮ জন। আর সিরিয়ায় মারা গেছে প্রায় ছয় হাজার। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
তুরস্কে প্রায় পাঁচ লাখ ৩০ হাজার লোককে উদ্ধার করা হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী বিধ্বস্ত হয়েছে এক লাখ ৭৩ হাজার ভবন। আর ১৯ লাখের বেশি মানুষ অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। ভূমিকম্পে তুরস্কে প্রায় দুই কোটি লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। আর জাতিসংঘের হিসাব অনুযায়ী, সিরিয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৮৮ লাখ মানুষ। তবে গৃহযুদ্ধ বিধ্বস্ত সিরিয়া থেকে তেমন তথ্য পাওয়া না যাওয়ায় সেখানকার সার্বিক অবস্থা এখনও পরিষ্কার নয়।
গত ৬ই ফেব্র“য়ারি তুরস্কের দক্ষিণাঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়। এরপর থেকে ৯ হাজারের বেশি আফটার শক অনুভূত হয়েছে। তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ১১টি প্রদেশে এখনো স্বেচ্ছাসেবীসহ প্রায় দুই লাখ ৪০ হাজার উদ্ধারকর্মী কাজ করছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.