নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২৩-০২-২৫ , ০৬:২৪ পিএম
ছবি: নাগরিক পত্রিকা
আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, শেখ হাসিনা সরকার আসার পর মানুষ রাজনীতিতে শান্তি দেখেছে। এই রাজনৈতিক শান্তি তারা অব্যাহত রাখতে চান।
আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে আখাউড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
আনিসুল হক বলেন, ‘বিএনপির রাজনীতি হচ্ছে মিথ্যা ও হত্যার রাজনীতি। ১৯৭৫’এর পর বিএনপি ক্ষমতায় এসে হত্যার রাজনীতি শুরু করে। হত্যার পর মিথ্যাচারের রাজনীতিই তাদের আর্দশ।’
আইনমন্ত্রী বলেন, ‘অপরাজনীতির ধারাবাহিকতায় বজায় রেখে বিএনপি ২০০১ সালে ক্ষমতা দখল করার পর বাংলার জনগণের ওপর প্রতিশোধ নিতে ঝাঁপিয়ে পড়ে। আওয়ামী লীগের কর্মী, ভাই, বোন, পরিবার কাউকে তারা বাদ দেয়নি। প্রধানমন্ত্রীকে হত্যার জন্য ১৯ বার অপচেষ্টায় প্রতিবারই তিনি বেঁচে যান। আপনারা ২০০৬ সালে প্রহসন দেখেছেন। এসব কিছু বিএনপির আর্দশে লেখা, তারা এসব ছাড়া অন্য কিছু করতে পারে না।’
মন্ত্রী আনিসুল হক বলেন, ‘বাংলার মানুষ শেখ হাসিনা সরকারের শুধু উন্নয়ন নয় রাজনীতিতে শান্তি দেখেছে। আমরা এই রাজনৈতিক শান্তি অব্যাহত রাখতে চাই।’
মন্ত্রী আরও বলেন, ‘আমরা জনগণের কাছে তাদের প্রাপ্য ভোটাধিকার পৌঁছে দিয়েছি, ২০২৪ সালের সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে তা আবারও প্রমাণ করব।’ কেউ যাতে জনগণের ক্ষতি করতে না পারে, সেজন্য আইনমন্ত্রী দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজলসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.