চট্টগ্রামে জমে উঠেছে অমর একুশে বইমেলা

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২৩-০২-১৯ , ০৪:৫০ পিএম

চট্টগ্রামে জমে উঠেছে অমর একুশে বইমেলা ছবি: নাগরিক পত্রিকা

ট্টগ্রামে জমে উঠেছে অমর একুশে বইমেলা। পাঠক, লেখক ও প্রকাশকদের মিলনমেলা প্রতিদিনই বাড়তি আনন্দ তৈরি করেছে বইপ্রেমীদের জন্য। সকল প্রকাশনীর বই একইসাথে পাওয়ায় যেমন খুশি পাঠকরা, তেমনি লেখকদের উৎসাহ দিতে বই কেনার আহ্বান লেখকদের। এদিকে, পাঠক-লেখক আড্ডাসহ বই মেলা উপলক্ষে নানা ধরণের অনুষ্ঠানমালা সাজিয়েছে আয়োজক প্রতিষ্ঠান চট্টগ্রাম সিটি করপোরেশন

চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে সারাদেশের ১০৮টি প্রকাশনী ১৫০টি স্টলে হাজির হয়েছে তাদের বই নিয়ে।

মেলায় প্রায় প্রতিদিনই নতুন বই আসছে লেখকদের। মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, ভালোবাসা, কারাগারের জীবন, সামাজিক রীতিনীতিসহ বিচিত্র বিষয় নিয়ে লেখা বই নিয়ে হাজির হচ্ছেন লেখকরা। এতে জমে উঠেছে অমর একুশে বইমেলা। সব প্রকাশনীর বই একসাথে পেয়ে খুশি পাঠকরাও।

চট্টগ্রাম অমর একুশে বইমেলার আহ্বায়ক নিছার উদ্দিন আহমেদ মঞ্জু জানান, বই মেলায় আসা দর্শনার্থীদের জন্য প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, পাঠক-লেখক আড্ডাসহ নানা ধরনের আয়োজন করেছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ।

চট্টগ্রামের এই বই মেলা চলবে আগামী ২৮শে ফেব্র“য়ারি পর্যন্ত। প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ন’টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত। তবে ছুটির দিনে মেলা শুরু হয় সকাল ১০টা থেকে।