নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২৩-০২-১৯ , ০২:৫৪ পিএম
ছবি: নাগরিক পত্রিকা
বাংলাদেশে এখন 'একনায়কতন্ত্র' শাসন চলছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভা শেষে এক সংবাদ ব্রিফিংয়ে বিরোধী নেতা-কর্মীদের ওপর সরকারের দমনপীড়নের চিত্র তুলে ধরে বিএনপি মহাসচিব এই অভিযোগ করেন।
তিনি বলেন, একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য চক্রান্ত-ষড়যন্ত্র চলছে।
মির্জা ফখরুল জানান, এবার তারা ২১ ফেব্রুয়ারি পালন করবে জাতিকে আবার ঐক্যবদ্ধ করে গণতন্ত্র ফিরিয়ে এনে মানুষের অধিকার নিশ্চিত করার লক্ষে।
একুশের বইমেলেয়া অন্যায়ভাবে বিভিন্ন স্টল বন্ধ করে দিয়ে বিভিন্ন বই প্রদর্শনী বন্ধের জন্যও নিন্দা জানান বিএনপি মহাসচিব। সংবাদ ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব ভাষা শহীদদের স্মরণে দুইদিনের কর্মসূচিও ঘোষণা করেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.