আদালত প্রতিবেদক
আপডেট: ২০২৩-০২-১৬ , ০২:০৫ পিএম
ছবি: নাগরিক পত্রিকা
জাপানি বংশোদ্ভূত দুই শিশুকে নিজ জিম্মায় রাখতে বাবা ইমরান শরিফের মামলা খারিজ আদেশের বিরুদ্ধে করা আপিল আমলে নিয়েছেন ঢাকার পারিবারিক আপিল আদালত।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকার জেলা ও দায়রা জজ এবং পারিবারিক আপিল আদালতের বিচারক এ. এইচ. এম. হাবিবুর রহমান ভূঁইয়ার আদালতে আপিলের বিষয়ে শুনানি হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আপিল আবেদন গ্রহণ করে নিম্ন আদালতের দেওয়া আদেশসহ নথি তলব করেছেন। পাশাপাশি এ মামলার বিকল্প বিরোধ নিষ্পত্তি করতে তারিখ ধার্য করবেন বলে জানিয়েছেন।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাসিমা আক্তার লাভলী এসব তথ্য জানিয়েছেন।
এর আগে, গত ২৯ জানুয়ারি ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান জাপানি দুই শিশুকে মা নাকানো এরিকোর জিম্মার রাখার আদেশ দেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.