নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২৩-০১-৩০ , ০৪:৩১ পিএম
ছবি: নাগরিক পত্রিকা
নোয়াখালী জেলা শহর মাইজদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের জন্য নির্মিত ৩২৪টি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকাল ১১টায় নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে এক অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আমরা কেবল বেতন বৃদ্ধি করি নাই, পাশাপাশি জেলাগুলোতে আবাসনের ব্যবস্থাও করেছি। যাতে যেকোনো জেলায় কাজ করলে তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিক ও সুন্দরভাবে পালন করতে পারেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি দ্বী মোহাম্মদ, পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী সা’দ মোহাম্মদ আন্দালিব, নোয়াখালী জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেলসহ অনেকে।
গণপূর্ত ও স্থাপত্য অধিদপ্তরের অধীনে ২১২ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে ৯টি ভবন নির্মাণ করা হয়। প্রত্যেকটি ভবন ১০ তলা বিশিষ্ট।
গণপূর্ত বিভাগ সূত্রে জানা যায়, ১ হাজার ২৫০ বর্গফুটের দুটি ১০ তলা ভবনে ৭২টি ফ্ল্যাট, ১০০০ বর্গফুটের দুটি ১০ তলা ভবনে ৭২টি ফ্ল্যাট, ৮০০ বর্গফুটের দুটি ১০ তলা ভবনে ৭২টি ফ্ল্যাট, ৬৫০ বর্গফুটের তিনটি ১০ তলা ভবনে ১০৮টি ফ্ল্যাটসহ মোট ৩২৪টি ফ্ল্যাট রয়েছে।
নবনির্মিত এই ৯টি ভবনে অত্যাধুনিক সকল সুযোগ-সুবিধা রয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.