চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২৩-০১-২৯ , ০৭:১০ পিএম

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ ছবি: নাগরিক পত্রিকা

ট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২৯ জানুয়ারি) দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, কলেজের পরিসংখ্যান বিভাগে শিক্ষা সফর নিয়ে একটি বৈঠক হয়। ওই বৈঠকে কথা-কাটাকাটিকে কেন্দ্র করে কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম ও সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজের অনুসারীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে তিনজন আহত হয়েছেন।

কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মনির উদ্দিন বলেন, শিক্ষা সফরের একটি বৈঠক নিয়ে ঝামেলা হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন।

চকবাজার থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের গণমাধ্যমকে বলেন, একটি বিভাগের শিক্ষা সফর নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।