স্বাস্থ্যসেবা ডেস্ক
আপডেট: ২০২৩-০১-২৯ , ০৬:৪৫ পিএম
ছবি: নাগরিক পত্রিকা
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৪ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে সারাদেশে সর্বমোট ৫৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৪ জন নতুন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় আট জন এবং ঢাকার বাইরে ছয় জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩০ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ১৬ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ছয় জনের মৃত্যু হয়েছে।
গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা যান।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.