বছরের শেষ দিন উদযাপন করলো গুগল

 তথ্য-প্রযুক্তি ডেস্ক
আপডেট: ২০২২-১২-৩১ , ০৫:৩৪ পিএম

বছরের শেষ দিন উদযাপন করলো গুগল ছবি: নাগরিক পত্রিকা

০২২ শেষ হচ্ছে আজ। আর মাত্র কয়েক ঘণ্টা, এরপর ডুবে যাবে পুরাতন সূর্য, উঠবে নতুন আলো নিয়ে নতুন বছরে। আর ২০২৩-এ পা দেবে বিশ্ব। তাই বছরের শেষ দিন উদযাপন করলো গুগল। ৩১ ডিসেম্বর ২০২২, নতুন ডুডল নিয়ে হাজির হয়েছে তারা। 

ডুডলে গুগল লেখাটি সাজানো হয়েছে নানান রঙে। এতে ব্যবহার হয়েছে এনিমেশন। এতে বেশ কিছু প্রাণবন্ত ডিজাইন ব্যবহার করা হয়েছে।

গুগল শব্দের Oএর মধ্যে সজ্জিতভাবে লেখা ২০২২। আবার ২০২২ সালের পেছনে ফুটিয়ে তোলা হয়েছে সূর্যকে। সেই সঙ্গে গুগল লেখার চারপাশে সূর্যের রঙে বেশ কিছু প্রতীক ব্যবহার করা হয়েছে।

গুগল লেখায় ক্লিক করলেই গুগল নিয়ে যাচ্ছে অন্য পাতায়। সেখানে লেখা রয়েছে New Year's Eve 2022 (Saint's day), এর নিচে ইংরেজিতে লেখা আজকের বার ও তারিখ। সঙ্গে ডানপাশে নিচে রয়েছে নববর্ষ উদযাপনের কিছু ছবি।

মোট কথা ২০২৩ নতুন বছরে শুভ সূচনার প্রত্যাশার প্রতীক হিসেবে বানানো হয়েছে এ ডুডল।