প্রথম দিনে মেট্রোরেলে আয় ২ লাখ ৭৪ হাজার

 অর্থনৈতিক ডেস্ক
আপডেট: ২০২২-১২-৩০ , ০৯:৫৮ এএম

প্রথম দিনে মেট্রোরেলে আয় ২ লাখ ৭৪ হাজার ছবি: নাগরিক পত্রিকা

ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানায়, প্রথম দিনে ৩ হাজার ৮৫৭ যাত্রী মেট্রোরেলে ভ্রমণ করেছেন। এতে আয় হয়েছে দুই লাখ ৭৪ হাজার ৮৭২ টাকা। মোট যাত্রীর মধ্যে ৩ হাজার ৭৫৬ জন একক পাস ব্যবহার করেছেন। এদের প্রত্যেকে ৬০ টাকা করে ভাড়া দিয়েছেন।

এতে আয় দুই লাখ ২৫ হাজার ৩৬০ টাকা। এ ছাড়া ৯৯ জন্য এমআরটি পাস ব্যবহার করেছেন। প্রতি এমআরটি পাসের বিপরীতে ৫০০ টাকা করে পেয়েছে মেট্রো কর্তৃপক্ষ। এতে আয় হয়েছে ৪৯ হাজার ৫০০ টাকা। আর দুজন যাত্রী র‍্যাপিড কার্ড ব্যবহার করেছেন। সেখান থেকে ১২০ টাকা আয় হয়েছে।

এদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আগারগাঁও থেকে ২৫টি ও উত্তরা থেকে ২৫টি করে মোট ৫০টি ট্রিপ দেয় মেট্রোরেল।

ডিএমটিসিএলের ঘোষণা অনুযায়ী, প্রথমদিকে মেট্রোরেল চলবে সীমিত পরিসরে, সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। মাঝপথে কোথাও থামবে না। প্রথমদিকে ১০ মিনিট পরপর ট্রেন চলবে। আপাতত প্রতি মঙ্গলবার বন্ধ থাকবে মেট্রোরেল।

মেট্রোরেলে কিলোমিটারে ভাড়া ৫ টাকা। মেট্রোরেলে সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। দিয়াবাড়ি থেকে আগারগাঁওয়ের ভাড়া ৬০ টাকা। কমলাপুর পর্যন্ত ভাড়া হবে ১০০ টাকা। শিক্ষার্থীদের জন্য হাফ পাস থাকছে না। ভাড়া লাগবে না যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও তিন ফুটের কম উচ্চতার শিশুদের। স্মার্টকার্ডে ভাড়া পরিশোধ করলে ১০ শতাংশ ছাড় পাবেন যাত্রীরা।

আরও পড়ুন: আজ থেকে মিলবে মেট্রোরেলের এমআরটি পাস