নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২২-১২-১০ , ০১:৫১ পিএম
ছবি: নাগরিক পত্রিকা
রাজধানী ঢাকা শহরের কোথাও কোন যানজট নেই, বিশৃঙ্খলা নেই। বিএনপির সমাবেশ সুন্দর এবং শান্তিপূর্ণ করার জন্যে যা যা নিরাপত্তা দেয়া দরকার সেটাই আমরা করছি। ঢাকা শহরজুড়ে আমাদের ২০ হাজারের মতো পুলিশ মোতায়েন করা হয়েছে শুধু তাদের নিরাপত্তা দেয়ার জন্য।
শনিবার (১০ ডিসেম্বর) নয়াপল্টনের কাঁটাতারের বেড়া দিয়ে বন্ধ সড়ক পরিদর্শনে গিয়ে এ কথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
নয়াপল্টনের সড়ক বন্ধের বিষয়ে তিনি বলেন, যেহেতু সমাবেশ হচ্ছে গোলাপবাগ মাঠে, তো সেখানের আমরা আমাদের নিরাপত্তা জোরদার করেছি। তবে নয়াপল্টনের সড়কে যেহেতু অনেকগুলো স্থাপনা আছে, বাংলাদেশ ব্যাংক আছে তাই নিরাপত্তার খাতিরে আমরা অনেক সময় ডাইভারশন দিয়ে থাকি। আপনারা এখানে যেতে পারবেন তবে একটু ঘুরে যেতে হবে, কোন সমস্যা নেই।
ঢাকা শহরে যানজট নেই, গাড়িও অনেক কম দেখা যাচ্ছে। এই প্রসঙ্গে ডিবি প্রধান বলেন, কিছুদিন আগে নয়াপল্টনে যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল সেই কারণেই হয়তো যাদের কাজ নেই তারা বাসা থেকে বের হয়নি। কিন্তু সবকিছু স্বাভাবিক আছে।
তিনি আরও বলেন, বিএনপি সমাবেশ করছে সেটা তাদের মৌলিক অধিকার, আর তাদের নিরাপত্তা দেয়া আমাদের কাজ। আমরা চাই সমাবেশের কারণে তাদের যেসব শর্ত দেয়া হয়েছে তারা সেগুলো পূরণ করবে এবং সমাবেশ শেষ করে তাদের যেসময় চলে যাওয়ার কথা তারা সে সময় চলে যাবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.