নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২২-১২-১০ , ০১:৪৩ পিএম
ছবি: নাগরিক পত্রিকা
রাজধানীর গোলাপবাগ মাঠের সমাবেশ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাত এমপি জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এর আগে এ তথ্য নিশ্চিত করেছিলেন বগুড়া-৫ আসনের বিএনপির এমপি গোলাম মোহাম্মদ সিরাজ।
তিনি জানান, শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর গোলাপবাগ মাঠের গণসমাবেশ থেকে পদত্যাগের এ ঘোষণা দেন তারা।
সংসদে বিএনপির সাতজন এমপি রয়েছেন, যাদের মধ্যে একজন সংরক্ষিত নারী আসনের এমপি। পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য (এমপি) ও বিএনপি নেতা গোলাম মোহাম্মদ সিরাজ।
এর আগে, গত ৩০ অক্টোবর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বিএনপির এমপিরা সংসদ থেকে পদত্যাগ করতে প্রস্তুত রয়েছে।
বিস্তারিত আসছে...
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.