নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২২-১২-০৮ , ১১:১৭ এএম
ছবি: নাগরিক পত্রিকা
নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে হামলা, হত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দেশব্যাপী মহানগর ও জেলা পর্যায়ে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি।
বুধবার (৭ ডিসেম্বর) রাতে দলটির স্থায়ী কমিটির সভা শেষে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্ত জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশের গুলিতে নিহত, আহত ও বিএনপি’র চেয়াপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, দলের সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভীসহ আটককৃত নেতা কর্মীদের মুক্তির দাবিতে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দেশব্যাপী মহানগর ও জেলা পর্যায়ে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সভায় অবিলম্বে গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করে পুলিশ প্রশাসনের প্রতি হামলা, গুলি, দমন-নিপীড়ন গ্রেফতার ও হয়রানি বন্ধের আহ্বান জানানো হয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.