কক্সবাজারে পাহাড় ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২২-১২-০৮ , ১১:০৯ এএম

কক্সবাজারে পাহাড় ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু ছবি: নাগরিক পত্রিকা

ক্সবাজারের রামুতে পাহাড় ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে।বুধবার (৭ ডিসেম্বর) রাত আটটার দিকে কাউয়ারখোপের ফরেস্ট অফিস এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- কাউয়ারখোপ ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকার আজিজুর রহমান (৫৫), তার স্ত্রী রহিমা খাতুন (৪৫), শাশুড়ি দিল ফুরুস বেগম (৭০) ও পুত্রবধূ নাছিমা আকতার (২৫)।

বিষয়টি নিশ্চিত করেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মুস্তফা।

তিনি জানান, কাউয়ারখোপের ফরেস্ট অফিস এলাকায় আকস্মিক পাহাড় ধসে পড়ে। এ সময় নিহত আজিজের পরিবার খাবার খাচ্ছিলো। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ চাপা পড়া চারজনের মরদেহ উদ্ধার করে।

ইউএনও আরও বলেন, উপজেলা প্রশাসন তাদের আর্থিক সহায়তা দেবে।