ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার ইঙ্গিত দিলেন পুতিন

 আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২২-১২-০৮ , ১০:৪৯ এএম

ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার ইঙ্গিত দিলেন পুতিন ছবি: নাগরিক পত্রিকা

ইউক্রেনে রুশ বিশেষ সামরিক অভিযান দীর্ঘায়িত হওয়ার ইঙ্গিত দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।রাশিয়ার মানবাধিকার পরিষদের বার্ষিক অধিবেশনে দেয়া ভাষণে এ কথা বলেন পুতিন। 

রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনে রুশ সেনারা হয়তো দীর্ঘদিন লড়াই করবে। তবে এই পর্যায়ে অতিরিক্ত সেনা সমাবেশের কোনও কারণ দেখছেন না তিনি। 

নতুন সেনাদের মধ্যে দেড় লাখ ইউক্রেনে মোতায়েন রয়েছে, এর মধ্যে ৭৭ হাজার যুদ্ধ ইউনিটে ও বাকিরা প্রতিরক্ষায় কাজে নিয়োজিত। পারমাণবিক যুদ্ধের ঝুঁকি নিয়েও কথা বলেন পুতিন। তিনি বলেন, রাশিয়া বেপরোয়াভাবে এমন কোনো অস্ত্র ব্যবহার করবে না। 

ইউক্রেনে রুশ অভিযান ১০ মাসে গড়িয়েছে। ২৪ ফেব্রুয়ারি রাশিয়া আক্রমণ করার পর থেকে ১০ থেকে ১৩ হাজার ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে।