বিনোদন ডেস্ক
আপডেট: ২০২২-১২-০৭ , ১০:৪৫ এএম
ছবি: নাগরিক পত্রিকা
সম্প্রতি নাকের সমস্যা নিয়ে দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ছোটপর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। সোমবার (২৮ নভেম্বর) রাতে তার নাকে অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। আজ সোমবার আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন শবনম ফারিয়া। সামাজিক যোগাযোগমাধ্যম নিজের ফেজবুকে একটি পোস্ট করে বিষয়টি জানিয়েছেন তিনি।
শবনম ফারিয়া বলেন, টানা তিন ঘণ্টা চেষ্টা করার পরও নাকের রক্তক্ষরণ বন্ধ করতে পারেননি ডাক্তাররা! সবার কাছে দোয়া চেয়েছেন অভিনেত্রী।
এর আগে, অস্ত্রোপচার শেষ হওয়ার পর ফারিয়া জানান, আমার চিকিৎসক ডা. কে কে হান্ডা বললেন, এক দিন পরেই ব্যান্ডেজ খুলে দেওয়া হবে। কিন্তু আগামী ৭ থেকে ১০ দিন আমার নাক দিয়ে রক্ত পড়তে থাকবে। একবার এটা সম্পন্ন হলেই বাড়ি ফিরে যেতে পারব। প্লিজ! আমার জন্য সবাই দোয়া করবেন। ’
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.