এখনও ৩৪ বিলিয়ন ডলার রিজার্ভ আছে : শেখ হাসিনা

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২২-১২-০৪ , ০৫:৩৫ পিএম

এখনও ৩৪ বিলিয়ন ডলার রিজার্ভ আছে : শেখ হাসিনা ছবি: নাগরিক পত্রিকা

ট্টগ্রামের পলোগ্রাউন্ডের জনসভায় প্রধান অতিথির বক্তব্য আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রিজার্ভ নিয়ে তারা গুজব রটিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। আমরা রিজার্ভকে কাজে লাগিয়েছি। এখনো ৩৪ বিলিয়ন ডলার রিজার্ভ আছে। বাংলাদেশে খাদ্যের কোন অভাব নাই, কোনদিন অভাব হবে না।  

তিনি বলেন, আমরা বাংলাদেশকে স্যাটেলাইটের জগতে নিয়ে গেছি। সারাদেশে আমরা ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু করেছি। আপনাদের হাতে যে মোবাইল ফোন আছে এটা কে দিয়েছে? আওয়ামী লীগ সরকার দিয়েছে, আমরা দিয়েছি? আপনাদের চট্টগ্রামের লোক বিএনপি আমলে মন্ত্রী ছিল। তখন একটা মোবাইল ফোন কিনতে ১ লাখ ৩০ হাজার টাকা লাগতো। ফোন করলেও ১০ টাকা, ফোন ধরলেও ১০ টাকা লাগতো তখন। আজ আপনাদের সকলের হাতে মোবাইল ফোন যা আওয়ামী লীগ সরকার এসে উন্মুক্ত করে দিয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণের কাছে আত্মসমর্থন করতে হবে জেনে পাক বাহিনী পরিকল্পিতভাবেই এই দেশের সুর্য সন্তানদের হত্যা শুরু করে। যাতে করে এই দেশে বুদ্বিজীবী শুণ্য হয়ে যায়। এই দেশে যাতে ভবিষ্যতে এগোতে না পারে। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে সেই ১০ ডিসেম্বরই বিএনপির খুব প্রিয় একটি তারিখ। ১৯৭১ সালের পাক বাহিনীর দোসর বিএনপি নাকি ১০ ডিসেম্বর ঢাকা দখল করবে এবং আওয়ামী লীগ সরকারেকে উৎখাত করবে।