অনারা ক্যান আছন, বেয়াগগুন গম আছননি: প্রধানমন্ত্রী

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২২-১২-০৪ , ০৫:১৮ পিএম

অনারা ক্যান আছন, বেয়াগগুন গম আছননি: প্রধানমন্ত্রী ছবি: নাগরিক পত্রিকা

ট্টগ্রামের পলোগ্রাউন্ডের জনসভায় প্রধান অতিথির বক্তব্য আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমবেত জনতার উদ্দেশ্যে চট্রগ্রামের আঞ্চলিক ভাষায় বক্তব্যবের শুরুতে  বলেন, অনারা ক্যান আছন, বেয়াগগুন গম আছননি। রোববার (৪ ডিসেম্বর) দুপুর পৌনে চারটায় বক্তব্য দেয়া শুরু করেন তিনি।  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি শুধু সন্ত্রাস ও জঙ্গিবাদের জন্ম দিতে পারে। এছাড়া তারা আর কিছুই দিতে পারে না।

তারা ভোটে যেতে চায় না, গণতন্ত্র তাদের পছন্দ নয়। অবৈধ উপায়ে তারা ক্ষমতা দখল করতে চায়। খালেদা জিয়া ১৫ ফেব্রুয়ারিতে ভোট চুরি করে ক্ষমতায় এসেছিল বলেই বাংলার মানুষ তাদের মেনে নেয়নি। এজন্য তারা পদত্যাগ করতে বাধ্য হয়েছিল।

জিয়াউর রহমান যেভাবে সেনা আইন, সংবিধান লঙ্খন করে ক্ষমতায় গিয়েছিলো, তারাও সেভাবে ক্ষমতায় যেতে চায়। তারা গ্রেনেড মারতে পারে, মিথ্যা কথা বলতে পারে। সেদিন যেভাবে গ্রেনেড হামলা করেছিলো তা সরকারী কোন পৃষ্টপোষকতা ছাড়া হতে পারে না। গ্রেনেড হামলায় আইভি রহমানসহ  আমাদের ২২ জন নেতাকর্মী মারা গেছে। সেদিন আমিও মারা যেতে পারতাম। মানব ঢাল তৈরি করা হয়েছিল আমাকে বাঁচাতে।