নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২২-১১-০২ , ০১:৫৮ পিএম
ছবি: নাগরিক পত্রিকা
ফের আইন কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। এই পদে তিনি আরও তিন বছর দায়িত্ব পালন করবেন।
আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। গত রোববার থেকে এ নিয়োগ কার্যকর হয়। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন এ বি এম খায়রুল হক।
এর আগে ২০১৩ সালে সরকার তিন বছরের জন্য সাবেক এ প্রধান বিচারপতিকে আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। তারপর থেকে তিন মেয়াদে তিনি এ পদে দায়িত্ব পালন করেছেন।
বিচারপতি এ বি এম খায়রুল হক ২০১০ সালের ২৭ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০১১ সালের ১৭ মে তিনি অবসরে যান।
হাইকোর্ট বিভাগের বিচারপতির দায়িত্ব পালনকালে এ বি এম খায়রুল হক বঙ্গবন্ধু হত্যা মামলা, সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা, স্বাধীনতার ঘোষক, রেসকোর্স ময়দানে স্বাধীনতার স্মৃতি সংরক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার রায় দিয়েছেন।
প্রধান বিচারপতির দায়িত্ব পালনকালে তিনি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল এবং ফতোয়া অবৈধ ঘোষণা করে রায় দেন।
১৯৪৪ সালের ১৮ মে মাদারীপুরের রাজৈর থানায় জন্মগ্রহণ করেন তিনি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.