খেলাধুলা ডেস্ক
আপডেট: ২০২২-১১-০১ , ০৯:০০ এএম
ছবি: নাগরিক পত্রিকা
ইনজুরিতে বিশ্বকাপ শেষ পল পগবার। হাঁটুর অস্ত্রপচার করালেও পুরোপুরি সুস্থ্য হতে আরও সময় লাগবে ফ্রেঞ্চ মিডফিল্ডারের। বিষয়টি নিশ্চিত করেছেন তার এজেন্ট ও জুভেন্টাস দু’পক্ষই।
শঙ্কাই হলো সত্যি। মাত্র তিন সপ্তাহেরও কম সময় আগে বিশ্বকাপ থেকে ঝরে গেছে আরও এক তারকা। ইনজুরির কাছে হার মেনেছেন পল পগবা।
জুলাইয়ে সফল অস্ত্রপচার হলেও সোমবার তুরিন ও পিটসবার্গ, ভিন্ন ভিন্ন পরীক্ষাতেও মেলেনি তেমন আশানুরুপ ফল। তার এজেন্ট রাফায়েলা পিমেন্তা জানিয়েছেন, গ্রেটেস্ট শো অন আর্থের আগে পুরোপুরি সুস্থ্য হয়ে উঠছেন না ফরাসি মিডফিল্ডার। তাই লেস ব্লুদের হয়ে কাতার যাওয়া হচ্ছে না নাম্বার সিক্সের।
জুলাইয়ে গ্রীষ্মকালীন দলবদলে ম্যান ইউ ছেড়ে জুভেন্টাসে ফিরলেও আর মাঠে নামা হয়নি পগবার। প্রাক মৌসুম প্রস্তুতিতে যুক্তরাষ্ট্রে হাঁটুর ইনজুরিতে পড়েন তিনি। বাকি সময়টা হাসপাতাল-পরীক্ষা নিরীক্ষা আর পুনর্বাসন করেই কেটেছে ফরাসি তারকার। এপ্রিলে ম্যান ইউর হয়ে সবশেষ কম্পিটিটিভ ম্যাচ খেলেছিলেন পগবা।
জুভে তারকার ছিটকে যাওয়ায় চিন্তার ভাঁজ আরও বেড়েছে কোচ দিদিয়ের দেশমের। এনগোলো কান্তের পর এবার পাচ্ছেন না মাঝ মাঠের আরেক পরীক্ষিত সেনানিকেও। রাশিয়া বিশ্বকাপে লেস ব্লুদের শিরোপার অন্যতম নেপথ্য কারিগর ছিলেন এই দুই মিডফিল্ডার।
দুই তারকার পরিবর্তে কাদের জায়গা হবে চ্যাম্পিয়নদের এবারের স্কোয়াডে। তা এখনও অজানা। ৯ নভেম্বর ফ্রান্সের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করার কথা দেশমের।
২২ নভেম্বর এশিয়ান জায়ান্ট অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে বিশ্বকাপ ধরের রাখার মিশনে নামবে ফ্রান্স। ডি গ্রুপে ২৬ নভেম্বর ডেনমার্ক আর ৩০ নভেম্বর তিউনিশিয়ার বিপক্ষে লড়বে লেস ব্লুস।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.