নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২২-১০-২৮ , ০৮:২৪ এএম
ছবি: নাগরিক পত্রিকা
হাদীস শরিফে নবী করীম ( সঃ ) এরশাদ করেন , প্রত্যেক জিনিসেরই একটা নিজস্ব সৌন্দর্য আছে । সূরা আর-রহমান কোরআন শরীফের সৌন্দর্য । ফযীলতের দিক দিয়ে এটি অর্ধেক কোরআনের সমান । কোনও কোনও বুযর্গ এ সূরাটিকে কোরআনের বন্ধু বলে উল্লেখ করেছেন ।
কোন সূরার আমল করলে চেহারা সুন্দর হয় সন্তান বাবা মায়ের কথা শুনে? নবী করীম ( সাঃ ) এরশাদ করেন , যারা শুধু আল্লাহকে খুশী করার জন্য এ সূরাটি প্রত্যহ আছরের নামায বাদ পাঠ করবে , তাদের চেহারা নূরানী হবে , স্ত্রী পুত্র তার তাবেদার হবে , তার রিজিক বৃদ্ধি পাবে এবং সে ব্যক্তি বেহেশতের হকদার হয়ে যাবে।
সমগ্র কোরআনের মধ্যে এ সূরাটি অদ্বিতীয়। এর রচনা শৈলী ও বাক্য বিন্যাস প্রণালী এত প্রাণস্পর্শী যে , আরবীয় কবিগণ সূরাটির ছন্দ মাধুর্য , ভাষার দ্যোতনা , ভাব ও বক্তব্যের ব্যঞ্জনায় অভিভূত হয়ে এর ভূয়সী প্রশংসা করতেন ।
কবিগণের কোরাস ছন্দের ন্যায় এ সূরাটিতে "ফাবিআইয়্যি আ - লা - ই রাব্বিকুমা তুকাযযিবান " বাক্যটি পুনঃ পুনঃ উল্লেখ থাকায় এটি অত্যন্ত সুন্দর ও শ্রুতিমধুর হয়েছে । এই আয়াতে সুরা রহমানে ৩১ বার মহান আল্লাহ বলেছেন। এর সুমধুর শব্দ ও অমিয় বাক্যলহরীর আবেগে কাফেররাও হতবাক হয়ে যেত !
একটি অজানা তথ্য জেনে নিন সূরা আর- রাহমান সম্পর্কে। এক বর্ণনায় আছে ( ইসলামের তৃতীয় খলীফা হযরত ওসমান গনী জুন্নরাইন ( রাঃ ) এ সূরাটি পাঠ করে বেহেশতবাসীকে মােহিত করবেন। )
সূরা আররহমানের বেশির ভাগ বিষয়বস্তু মহান আল্লাহ তাআলার ইহলৌকিক ও পারলৌকিক অনুগ্রহসমূহের বর্ণনা সম্পর্কিত । তাই যখন কোন আল্লাহর বিশেষ অবদান উল্লেখ করা হয়েছে তখনই মানুষকে সতর্ক ও কৃতজ্ঞতা স্বীকারে উৎসাহিত করার জন্যে "ফাবি আইয়ি আলা ইরাব্বিকুমা তুকায্যিবান" বাক্যটি বার বার উল্লেখ করা হয়েছে ।
সমগ্র সূরায় এ বাক্য একত্রিশ বার ব্যবহৃত হয়েছে । প্রত্যেক বার বাক্যটি নতুন নতুন বিষয়বস্তুর সাথে সম্পৃক্ত হওয়ার কারণে এটা অলংকারশাস্ত্রের পরিপন্থী নয়। আল্লামা সুয়ূতী এ ধরনের পুনরুল্লেখের নাম রেখেছেন।
এটা বিশুদ্ধভাষী আরবদের গদ্য ও পদ্য রচনায় বহুল ব্যবহৃত এবং প্রশংসিত। শুধু আরবী ভাষাই নয় , ফারসী , উর্দু , বাংলা প্রভৃতি ভাষায়ও সর্বজনস্বীকৃত কবিদের কাব্যে এর উদাহরণ পাওয়া যায়।
তবে এসব উদাহরণ উদ্ধৃত করার স্থান এটা নয় । তারপরেও জানার জন্য বলা। তাফসীরে রূহুল মা'আনীতে এস্থলে কয়েকটি উদাহরণ উল্লেখ করা হয়েছে ।
সূরা আররাহমান মক্কায় না মদীনায় অবতীর্ণ , এ বিষয়ে মতভেদ রয়েছে । কুরতুবী কতিপয় হাদীসের ভিত্তিতে মক্কায় অবতীর্ণ হওয়াকে অগ্রাধিকার দিয়েছেন ।
তিরমিযীতে হযরত জাবের ( রাঃ ) বর্ণনা করেন , রাসূলুৱাহ ( সাঃ ) কয়েকজন লোকের সামনে সমগ্র সূরা আররাহমান তেলাওয়াত করেন । তারা শুনে নিশ্চুপ থাকলে রাসূলুল্লাহ ( সাঃ ) বললেন, আমি ‘ লাইলাতুল জ্বিনে ’ জ্বিন — রজনীতে – জ্বিনদের সামনে এ সূরা তেলাওয়াত করেছিলাম । প্রভাবান্বিত হওয়ার দিক দিয়ে তারা তোমাদের চেয়ে উত্তম ছিল । কারণ , আমি যখনই "ফাবি আইয়ি আলা ইরাব্বিকুমা তুকায্যিবান" আয়াতটি তেলাওয়াত করতাম , তখনই তারা সমস্বরে বলে উঠত :
ربّنَا لا نكْذِبُ بِشى من نعمَتك فَلك الحمد, অর্থ, হে আমাদের পালনকর্তা, আমরা আপনার কোনো অবদানই অস্বীকার করবনা। আপনার জন্যই সমস্ত প্রশাংসা।
এ হাদীস থেকে জানা যায় , সূরাটি মক্কায় অবতীর্ণ । কেননা , জ্বিন - রজনীর ঘটনা মক্কায় সংঘটিত হয়েছিল। এ রজনীতে রাসূলুল্লাহ ( সাঃ ) জ্বিনদের কাছে ইসলাম প্রচার করেছিলেন এবং তাদেরকে ইসলামী শিক্ষা দান করেছিলেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.