নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২২-১০-২৫ , ০৭:৪০ এএম
ছবি: নাগরিক পত্রিকা
বাচ্চাদের খাবারের ব্যাপারে মায়েরা বেশ উদ্বিগ্ন থাকেন। নাশতা বা টিফিনে সন্তানকে কী খাবার দেওয়া যায় আর তা স্বাস্থ্যকর কি না, তা নিয়েও সচেতন তারা। আজকের ‘লাইফ স্টাইল’ প্রতিবেদনে জানানোর চেষ্টা করা হয়েছে- কীভাবে সহজে ও স্বাস্থ্যসম্মত উপায়ে চিকেন বান তৈরি করবেন।
চিকেন বান তৈরি করা খুব সহজ। বাচ্চারা গতানুগতিক রান্না খেতে চায় না। আমরা তাদের চিকেন বান খাওয়াতে পারি। পাউরুটিও বাসায় তৈরি করে দেওয়া যায়। এখান থেকে তারা প্রোটিন পাচ্ছে, সাথে কিছু পরিমাণ কার্বোহাইড্রেট পাচ্ছে। চিকেন বান ফুল-ফিল ক্যালোরি যুক্ত একটি টিফিন। এখানে পুদিনা পাতা ব্যবহার করা হয়েছে। পুদিনা পাতা অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। আমাদের শরীরে যে সব ক্ষতিকর পদার্থ থাকে, সেগুলোর কিছুটা হলেও রিমুভ করে পুদিনা পাতা।
আসুন, আমরা জেনে নিই বাসায় সহজে চিকেন বান রান্নার পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—
উপকরণ:
১. এক কাপ ময়দা
২. ৫০০ গ্রাম মুরগির মাংস
৩. এক টেবিল চামচ পেঁয়াজ কিমা
৪. এক চা চামচ পুদিনা পাতা কুচি
৫. এক টেবিল চামচ আদা কুচি
৬. স্বাদমতো লবণ
৭. সামান্য পরিমাণ চিনি
৮. দুই টেবিল চামচ কাঁচামরিচ
৯. এক টেবিল চামচ ঘি
১০. পরিমাণমতো তেল
প্রস্তুত প্রণালি:
প্রথমে একটি পাত্রে ময়দা, চিকেন, পেঁয়াজ কিমা, পুদিনা পাতা কুচি, আদা কুচি, লবণ, সামান্য চিনি, কাঁচামরিচ ও ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। এবার সেদ্ধ ময়দা গোলাকার করে মাঝখানে মিশ্রণ দিয়ে চারপাশ পানি দিয়ে জড়িয়ে বান তৈরি করুন।
ফ্রাইপ্যানে তেল দিন। গরম তেলে বানগুলো ছেড়ে ভাজতে থাকুন। ভাজা হলে নামিয়ে কেটে পরিবেশন করুন দারুণ স্বাদের চিকেন বান। এ রেসিপিটি সহজে প্রস্তুত করতে ও রন্ধন প্রণালি সম্পর্কে জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.