অর্থনৈতিক ডেস্ক
আপডেট: ২০২২-১০-২৫ , ০৭:১৭ এএম
ছবি: নাগরিক পত্রিকা
দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমানো হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (খাঁটি স্বর্ণ) মূল্য কমায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এ ঘোষণা দিয়েছে।
সোমবার (২৪ অক্টোবর) বাজুসের মূল্য নির্ধারণ ও পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, উন্নত মানের স্বর্ণের দর ১ হাজার ১৬৬ টাকা কমানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের প্রতি ভরির দাম দাঁড়িয়েছে ৮০ হাজার ১৩২ টাকা। এতদিন যা ছিল ৮১ হাজার ২৯৮ টাকা।
২১ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণের মূল্য ১১০৮ টাকা হ্রাস করা হয়েছে। নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৭৬ হাজার ৫১৬ টাকা। ১৮ ক্যারেটের দর কমানো হয়েছে ৯৩৩ টাকা। এখন তা বিক্রি হবে ৬৫ হাজার ৫৫২ টাকায়।
এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ৮১৭ টাকা কমেছে। যার দর ধার্য করা হয়েছে ৫৪ হাজার ৩৫৪ টাকা। তবে রুপার মূল্য অপরিবর্তিত রয়েছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) এ দাম কার্যকর হবে।
এর আগে গত মাসে চার দফা স্বর্ণের দাম নির্ধারণ করে বাজুস। এর মধ্যে ১০ সেপ্টেম্বর মূল্যবান ধাতুটির দাম বাড়ানো হয়। ওই সময় ভরি রেকর্ড পরিমাণ বেড়ে ৮৪ হাজার ৫৬৪ টাকায় বিক্রি হয়।
এরপর ১৪ সেপ্টেম্বর, ১৮ সেপ্টেম্বর ও ২৬ সেপ্টেম্বর স্বর্ণের মূল্য কমায় বাজুস। সবশেষ ২৬ সেপ্টেম্বর দামি ধাতুটির দর নির্ধারণ করে তারা। সেই দরে এদিন পর্যন্ত বেচাকেনা হয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.