স্বাস্থ্যসেবা ডেস্ক
আপডেট: ২০২২-১০-২৩ , ১০:২৭ এএম
ছবি: নাগরিক পত্রিকা
বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অনেক কমেছে। গত এক মাসের পরিসংখ্যন অনুযায়ী এ ভাইরাসে মৃত্যুর সংখ্যা প্রায় হাজারের নিচে নেমে এসেছে। আর আক্রান্তের সংখ্যা দুই থেকে তিন লাখের মধ্যে থাকছে।
বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬১৬ জনের মৃত্যু হয়েছে। আর এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ২ লাখ ৪২ হাজার ৭১৩ জন।
বিশ্বব্যাপী এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৮২ হাজার ২২২ জনের। অন্যদিকে শনাক্তের সংখ্যা ৬৩ কোটি ২৬ লাখ ৭২ হাজার ৮৪৩ জন।
২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ফ্রান্সে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৭৪৬ জন। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে ইতালি। গত ২৪ ঘণ্টায় এই দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৭৭৫ জন এবং মারা গেছেন ৯২ জন।
যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৩৪২ জন এবং মারা গেছেন ৩৩ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৯ কোটি ৯০ লাখ ৬২ হাজার ৮৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ৯২ হাজার ৭৯৩ জন মারা গেছেন।
জাপানে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ১৭৩ জন এবং মারা গেছেন ৭৮ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ১৯ লাখ ৬০ হাজার ৪০৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৪৬ হাজার ২৩০ জন মারা গেছেন।
ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৪ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৭৪২ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৪৮ লাখ ২৮ হাজার ৯১৬ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৮৭ হাজার ৬৬৫ জনের।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.