নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২২-১০-২১ , ০৬:১১ পিএম
ছবি: নাগরিক পত্রিকা
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতকারীদের হাতে নিহত সৈয়দ হোসেন হত্যা ঘটনায় ৪ রোহিঙ্গাকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ৮ (এপিবিএন)।
গ্রেফতারকৃতরা হলো ক্যাম্প-১৩ এর মকবুল আহাম্মদের ছেলে জাহিদ হোসেন (৩৫), ক্যাম্প-১৫ এর মৃত ইলিয়াস এর ছেলে মোহাম্মদ ইয়াছিন (৩০), ক্যাম্প ১৯ এর মৃত আবু বক্কর এর ছেলে নুর আলম (৩২), ক্যাম্প-১৩ এর মোহাম্মদ ইসহাক এর ছেলে মোহাম্মদ গণি (২৫)।গ্রেফতার ৪ জন এজহার নামীয় আসামি।
শুক্রবার ভোর রাতে ১৩ ও ১৯ নাম্বার রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে বিকেলে দেয়া এক প্রেস রিলিজ দিয়ে নিশ্চিত করেছেন ৮ এপিবিএন এর সহকারী পুলিশ সুপার (অপস এন্ড মিডিয়া) ফারুক আহমেদ।
তিনি জানান, গত ১৮ অক্টোবর উখিয়া তানজিমারখোলা ক্যাম্প-১৯ দুষ্কৃতকারীদের হাতে সৈয়দ হোসেন নামের এক রোহিঙ্গা নিহতের ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার প্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এজাহার নামীয় চারজনকে গ্রেফতার করা হয়। এর আগে ১৬ অক্টোবর একই জায়গায় দুষ্কৃতকারীদের হাতে দুই রোহিঙ্গা মাঝি নিহত হয়েছিল।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.