নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২২-১০-২১ , ০৭:২০ এএম
ছবি: নাগরিক পত্রিকা
পার্বত্য অঞ্চলের বান্দরবান ও রাঙ্গামাটির বিভিন্ন অঞ্চল থেকে নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়া’র সাতজন ও পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের তিনজনসহ মোট ১০ জনকে গ্রেফতার করেছে র্যাব। এসময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
র্যাব গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, “ঘরছাড়া ৫৫ জন পার্বত্য এলাকার পাহাড়ে প্রশিক্ষণ নিচ্ছে এ বিষয়টি গণমাধ্যমকে আমরা আগেই জানিয়েছিলাম। কুমিল্লাসহ দেশের বিভিন্ন জায়গায় থাকা হিজরতে বের হওয়াদের গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে আমরা এ বিষয়ে জানতে পারি। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা নজরদারির মাধ্যমে ১০জনকে গ্রেফতার করতে আমরা সমর্থ হই।”
তিনি বলেন, “সম্প্রতি নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়া’র শীর্ষ নেতাদের ধরতে পাহাড়ে অভিযান শুরু হয়। সম্প্রতি জঙ্গিবাদে জড়িয়ে নতুন করে কথিত হিজরতের নামে ঘরছাড়া তরুণরা জামাতুল আনসারের হয়ে পাহাড়ি এলাকার আস্তানায় আশ্রয় নেয়। এসব আস্তানায় হিজরত করা তরুণদের ভারি অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেয়া হয়।”
কমান্ডার খন্দকার আল মঈন আরও বলেন, “বেশ কয়েকদিন ধরে টানা অভিযান চালিয়ে বান্দরবান ও রাঙ্গামাটির বিভিন্ন অঞ্চল থেকে নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়া’র ৭ জন এবং পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের তিনজনসহ মোট ১০ জনকে গ্রেফতার করে র্যাব। এ সময় তদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।”
প্রাথমিকভাবে গ্রেফতারকৃতদের নাম ও পরিচয় অবহিত করেনি র্যাব। পরে বিস্তারিত এ বিষয়ে জানানো হবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
কয়েকদিন ধরে রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম বড়থলি ইউনিয়ন এবং ওই ইউনিয়ন সংলগ্ন রুমা ও রোয়াংছড়ি উপজেলায় নিরাপত্তা বাহিনীর জঙ্গিবিরোধী অভিযান চলছে। ওই অভিযানের স্বার্থে দুই উপজেলায় পর্যটকদের ভ্রমণ আপাতত স্থগিত করা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.