ছুরিকাঘাতে এক শ্রমিকের মৃত্যুর জের

স্বাভাবিক হয়েছে খাতুনগঞ্জের মালামাল ওঠানাম

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২২-১০-২০ , ০৬:৪৫ এএম

স্বাভাবিক হয়েছে খাতুনগঞ্জের মালামাল ওঠানাম ছবি: নাগরিক পত্রিকা

ট্টগ্রামের খাতুনগঞ্জে ছুরিকাঘাতে এক শ্রমিকের মৃত্যুর জের ধরে বুধবার সকাল থেকে শুরু হওয়া কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন লোড-আনলোড শ্রমিকরা। বুধবার (১৯ অক্টোবর) সকাল ৬টায় আহত শ্রমিক মো. মাসুদ (৪১) চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যান।

তার মৃত্যুর খবরে দেশের অন্যতম বৃহৎ পাইকারি পণ্যের বাজার খাতুনগঞ্জের শ্রমিকেরা লোড-আনলোডের কাজ বন্ধ করে বিক্ষোভে নামেন।

গত ১৭ অক্টোবর সন্ধ্যায় খাতুনগঞ্জের ওসমানিয়া গলির মেসার্স সামিরা ট্রেডিংয়ের সামনে ওই শ্রমিককে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। নিহত মো. মাসুদ চাক্তাই রাজখালী রোডের মো. বেলায়েত হোসেন বেপারির ছেলে।

এদিকে, মাসুদকে ছুরিকাঘাত ঘটনার পর থেকে খাতুনগঞ্জে কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা। মঙ্গলবার সন্ধ্যায় প্রশাসন ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে হামলাকারীদের গ্রেফতারের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করে নেন তারা। পরে বুধবার সকালে মাসুদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে পুনরায় কর্মবিরতি শুরু করেন লোড-আনলোড শ্রমিকরা।