নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২২-১০-১৫ , ০৭:০৩ এএম
ছবি: নাগরিক পত্রিকা
আগামী ২৫ নভেম্বর থেকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অনার্সের পরীক্ষা শুরু হচ্ছে। রুটিন প্রকাশ করা হবে যে কোনও সময়। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ইনচার্জ) এ এস এম নোমান আলম তথ্যটি নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী কর্মজীবী হওয়ায় তাদের বিষয়টি বিবেচনায় নিয়ে রুটিন প্রস্তুত করা হয়েছে। শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী যথাযথ প্রস্তুতি নেয়ার সুযোগ দিয়ে পরীক্ষার রুটিন করা হয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক (ইনচার্জ) এ এস এম নোমান আলম বলেন, আগামী ২৫ নভেম্বর পরীক্ষা শুরু হবে। আগামী রোববার পরীক্ষার রুটিন প্রকাশ করা হবে।
চাকরিজীবী শিক্ষার্থীরা বলছেন, কিছু দেরিতে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কারণে বেশিরভাগ শিক্ষার্থীর সুবিধা পাবেন। পরীক্ষার প্রস্তুতি নিয়ে ভালোভাবে পরীক্ষা দিতে পারবেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.