সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-১১-২২ , ০৮:১৬ পিএম
ছবি: সিটিজেন নিউজ
আগের কর্মকর্তার বদলির কারণে সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যা মামলায় নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
আগের তদন্ত কর্মকর্তা সন্তোষ কুমার চাকমার বদলির কারণে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে পরিদর্শক একেএম মহিউদ্দিন সেলিমকে। পিবিআই চট্টগ্রাম মেট্রোর বিশেষ পুলিশ সুপার নাঈমা সুলতানা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় মিতুকে প্রকাশ্যে গুলি চালিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।
হত্যাকাণ্ডের পর নগরীর পাঁচলাইশ থানায় অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে একটি মামলা করেছিলেন বাবুল আক্তার নিজেই। কয়েক মাস পর নানা নাটকীয়তার মধ্যে পুলিশের চাকরি ছাড়তে হয় তাকে।
কয়েক বছর মামলাটির তদন্তে ছিল নগর গোয়েন্দা পুলিশ। এরপর সেটি যায় পিবিআই এর হাতে। পরে বাবুলকেই স্ত্রী হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করে পুলিশের বিশেষ এ সংস্থা।
গত ১২ মে বাবুলকে গ্রেফতার করা হয়। এর আগে মিতুর বাবা মোশারফ হোসেন জামাতাকে আসামি করে মামলা করেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.