নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২১-১১-২২ , ০৭:৫৯ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রামে এবার পিছিয়ে পড়া জনগোষ্ঠী বেদে সম্প্রদায়কে করোনার টিকায় আওতায় আনছে স্বাস্থ্য বিভাগ। বেদে সম্প্রদায়কে টিকা দিতে আগামী বৃহস্পতিবার একটি বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করছে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ইলিয়াস চৌধুরী বলেন, 'আমরা বেদে সম্প্রদায়ের নেতাদের কাছে একটি তালিকা চেয়েছি। তালিকা পাওয়ার পর আগামী বৃহস্পতিবার বিশেষ টিকাদান ক্যাম্পেইনের মাধ্যমে আমরা সমাজের পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীকে টিকার আওতায় আনব।'
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.