নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২১-১১-১৭ , ০৭:৫৯ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রাম মহানগরীর লিংকরোড এলাকায় ডাম্পার গাড়ির ধাক্কায় সিএনজি অটোরিকশায় থাকা মা ও মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নোয়াখালীর কোম্পানিগঞ্জের নূরনবী পারভেজের স্ত্রী মাহমুদা আক্তার অরিন ও তার মেয়ে জান্নাতুল মাওয়া আতিফা।
পুলিশ জানায়, মা ও মেয়ে সিএনজি অটোরিকশা করে লিংকরোড দিয়ে যাওয়ার পথে একটি ডাম্পার গাড়ি তাদের বহনকারী অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যায়। এতে আহত হয় আরও দুইজন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘাতক গাড়িটিকে আটক করা হলে চালক পালিয়ে গেছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.