নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২১-১১-১৭ , ০৭:৫৩ পিএম
ছবি: সিটিজেন নিউজ
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ার যুবক মহিউদ্দিন তিন দিন ধরে ছিলেন নিখোঁজ। আজ বুধবার কর্ণফুলী নদীর মোহনা থেকে তার লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। গত ১৪ নভেম্বর রোববার সকালে নদীপথে বোট নিয়ে শিকলবাহা যাওয়ার পর নিখোঁজ হন মহিউদ্দিন।
তিনি সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের গনিপাড়ার আব্দুল মান্নান ওরফে মন্না মিয়ার ছেলে। তার নিকটাত্মীয় হাছান মাহমুদ লাশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, আব্দুল মান্নান পেশায় রাজমিস্ত্রি ছিলেন। তিনি সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতার পাথরের ব্লকের কাজে নিয়োজিত ছিলেন।
গত রোববার সকালে পাথরের ব্লক বসানোর কাজে ব্যবহৃত একটি বোটের ত্রুটি সারানোর জন্য মাঝির সঙ্গে শিকলবাহা যান। সেখানে রাতের বেলায় অবস্থান করেন। ওই বোটটি রাতে ডুবে গেলে কেভিনে থাকা মহিউদ্দিন সেখানে আটকা পড়েন। পরে আজ সকাল ৮টায় তার লাশ ভেসে উঠলে লোকজন তা দেখেই নৌপুলিশকে খবর দেয়। পরে তার লাশটি উদ্ধার করা হয়।
সদরঘাট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.