বিনোদন ডেস্ক
আপডেট: ২০২১-১১-১৭ , ০৭:০৯ পিএম
ছবি: সিটিজেন নিউজ
দলিত সম্প্রদায়ের ওপর নিপীড়নের কাহিনীতে নির্মিত তামিল চলচ্চিত্র ‘জয় ভীম’। এই সিনেমাটিই এবারে ইন্টারনেট মুভি ডেটাবেইজ-আইএমডিবির দর্শক রেটিংয়ের শীর্ষে। জনপ্রিয়তায় এটি ছাড়িয়েছে ‘দ্য শশাঙ্ক রিডেম্পশন’ আর ‘দ্য গডফাদার’ সিনেমাকেও।
আইএমডিবির ইউজার রেটিংয়ে সেরা এক হাজার সিনেমার তালিকায় ৯ দশমিক ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে চলতি বছর মুক্তি পাওয়া এই সিনেমা।
দীর্ঘদিন শীর্ষ অবস্থানে থাকা ক্লাসিক সিনেমা দ্য শশাঙ্ক রিডেম্পশন ইউজার রেটিংয়ে ৯ দশমিক ৩ পয়েন্ট নিয়ে এখন জয় ভীমের পেছনে।
আর তৃতীয়তে নেমেছে মাফিয়া আখ্যান ‘দ্য গডফাদার’, ১৯৭২ সালের এই সিনেমার ইউজার রেটিং এখন ৯ দশমিক ২। এতেই স্পষ্ট, দর্শক এখন নতুন দিনের সিনেমা দেখছে। তবে হলে প্রদর্শন না হওয়ায় বক্স অফিসের তালিকায় নেই জয় ভীম।
পুলিশ হেফাজতে থাকা স্বামীর হঠাৎ নিখোঁজ হওয়ায় আদিবাসী এক অন্তঃস্বত্ত্বা নারীর করা মামলা আর সেই মামলায় আইনজীবীর লড়াইয়ের সত্য ঘটনাই উঠে এসেছে জয় ভীমে। নির্মাতা টিজে জ্ঞানভেলের এ চলচ্চিত্রে মূল ভূমিকায় অভিনয় করেছেন তামিল তারকা অভিনেতা সুরিয়া।
ভারতের মোট জনসংখ্যার ২০ শতাংশ দলিত সম্প্রদায়ের। তবে নির্দিষ্ট আইন থাকলেও নিম্ন বর্ণের এই হিন্দুরা ধারাবাহিকভাবে নির্যাতন-নিপীড়নের শিকার হয়ে আসছে ভারতে।
সম্প্রতি এসব নির্যাতনের ঘটনাকেই সিনেমার গল্পের উপজীব্য করে তুলছেন ভারতের তরুণ চলচ্চিত্র নির্মাতারা। সূত্র: বিবিসি
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.