আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২১-১১-১২ , ০৯:৩৪ পিএম
ছবি: সিটিজেন নিউজ
টিকা বিক্রির মুনাফা ঘোষণা দিয়েছে করোনার টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার। প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানিয়েছে, টিকা বিক্রির মাধ্যমে তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি এক সেন্ট যুক্ত হয়েছে। সেপ্টেম্বর পর্যন্ত ৪৭ শতাংশ বেড়ে কোম্পানিটির রাজস্ব সাড়ে ৯শ কোটি টাকা ছাড়িয়েছে।
এই সময়ের মধ্যে একশ কোটির বেশি ডোজ টিকা বিক্রি করেছে বলে শুক্রবার কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।
তবে টিকা বিক্রির ক্ষেত্রে সামান্য মুনাফা গ্রহণের ঘোষণা দিয়েছে কোম্পানিটি। টিকা উৎপাদন শুরুর পর মহামারির সময়ে মুনাফা অর্জন না করার ঘোষণা দেয় অ্যাস্ট্রাজেনেকা।
টিকা উৎপাদন বৃদ্ধি ও অ্যান্টিবডি চিকিৎসার ক্ষেত্রে গতি আনতে এই সপ্তাহেই আলাদা বিভাগ স্থাপনের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
বছরের চতুর্থ প্রান্তিকের বিক্রি থেকে অর্জিত মুনাফার মাধ্যমে উৎপাদন খরচ পুষিয়ে নেয়াসহ করোনা চিকিৎসায় ব্যয় করার কথাও জানিয়েছে কোম্পানিটি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.