স্বাস্থ্যসেবা ডেস্ক
আপডেট: ২০২১-১১-১১ , ০৮:৪০ পিএম
ছবি: সিটিজেন নিউজ
মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আরও ১ কোটি ৪০ লাখ ডোজ ফাইজারের তৈরি করোনাভাইরাসের টিকা দেবে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। কোভ্যাক্সের আওতায় এই টিকা আসবে বলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের আহ্বানে কোভিড-১৯ ও পরবর্তী করণীয় নিয়ে পররাষ্ট্রমন্ত্রীদের ভার্চুয়াল বৈঠক শেষে উপহার দেওয়ার এ ঘোষণা আসে।
ব্লিনকেনের সভাপতিত্বে ওই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী মোমেনের পাশাপাশি আরও ২৫ দেশের পররাষ্ট্রমন্ত্রী অংশ নেন। এর আগে কয়েক দফায় বাংলাদেশকে ১ কোটি ৫০ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা উপহার দিয়েছিল যুক্তরাষ্ট্র।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.