আদালত প্রতিবেদক
আপডেট: ২০২১-১১-১০ , ০৮:৪৮ পিএম
ছবি: সিটিজেন নিউজ
যে কোনো মামলায় আসামিকে সর্বোচ্চ দণ্ড ফাঁসি দেওয়ার আগে অন্তত ১০ বার চিন্তা করেন বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বুধবার আপিল বিভাগে এক মামলার শুনানিতে এমন মন্তব্য করেছেন প্রধান বিচারপতি।
এ সময় প্রধান বিচারপতি আরও বলেন, আপিল বিভাগে সব আপিল একসঙ্গে শুনানি না হওয়ার অন্যতম কারণ ডিজিটাল না হওয়া। সেদিন আসামির ফাঁসি হয়ে গেছে বলেও আপিল বিভাগকে ভুল বোঝানো হয়েছে।
এ ছাড়া আদালত আরও বলেন, ঝড়ু ও মোকিমের ফাঁসি কার্যকর হওয়ার দায়, আপিল বিভাগের ওপর আসা বিব্রতকর। ফাঁসি কার্যকরের বিষয়ে সঠিক তথ্য না জেনে চাঞ্চল্য সৃষ্টি করায় ক্ষমা চেয়েছেন আইনজীবী।
শুনানির একপর্যায়ে প্রধান বিচারপতি বলেন, এই কোর্টের ওপর এমন একটা ব্লেইম (অভিযোগ) আসে। এটা বিরাট বিব্রতকর কোর্টের জন্য। আমরা প্রত্যেকটা ফাঁসি দেওয়ার আগে ভালো করে দেখি। ফাঁসি দেওয়ার আগে আমরা কম করে হলেও ১০ বার চিন্তা করি।
আসামিপক্ষের আইনজীবী আসিফ হাসান বলেন, আমাদের এই ক্ষেত্রে একটু চাওয়া হলো—আমাদের হয়তো আরও সতর্ক হতে হবে। এ বিষয়ে একটা গাইডলাইন দিলে ভালো হয়।
এরপর আদালত ওই দুই আসামির নিয়মিত আপিল অকার্যকর বলে খারিজ করে দেন। পূর্ণাঙ্গ রায়ে এ বিষয়ে গাইডলাইন থাকবে বলে জানিয়ে দেন আদালত।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.