সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-১১-০৮ , ০৮:২২ পিএম
ছবি: সিটিজেন নিউজ
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেয়া হয়েছে। তাই রোহিঙ্গাদের প্রতি অনুরোধ কোনোভাবেই সংঘাত, হানাহানি ও রক্তপাতে জড়াবেন না। যদি অপরাধে জড়িয়ে যান তাহলে কোনো ছাড় দেয়া হবে না।
সোমবার সন্ধ্যায় ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কক্সবাজারে আয়োজিত তিনদিনব্যাপী কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের উদ্দেশ্যে বলেন, আপনারা কোনোভাবেই ইয়াবা-মাদকের সঙ্গে জড়িয়ে পড়বেন না। আমাদের তরুণ সমাজকে ইয়াবার কবল থেকে রক্ষা করতে হবে। আপনারা ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত হলে আমরা বাধ্য হবো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে।
সাম্প্রতিক সময়ে কক্সবাজারে সংঘটিত কয়েকটি হত্যাকাণ্ডের কথা অবহিত হয়েছেন বলে জানিয়ে মঞ্চে উপস্থিত পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, আপনি এই কক্সবাজারের খেয়াল রাখবেন। কোনোভাবে সন্ত্রাসী, হত্যা, রক্তের হোলি খেলা দেখতে চাই না। আর যেন কোনও প্রাণহানি না ঘটে। যে কোনও মূল্যে এসব বন্ধ করুন। কঠোর হন, কঠোর হতে আপনাকে কেউ মানা করেনি। কক্সবাজার পর্যটন কেন্দ্র, এখানকার পরিবেশ ভয়ভীতিমুক্ত রাখতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বিকেল সাড়ে ৩টায় কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে বেলুন ও পায়রা উড়িয়ে ট্যুরিস্ট পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র্যালি উদ্বোধন করেন। তিনি র্যালি সহকারে ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার কার্যালয়ে পৌঁছান। এরপর সেখানে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.